বনশ্রীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো হার্ডওয়্যার ব্যবসায়ীর

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৬
বনশ্রীর আইডিয়াল স্কুল ও কলেজ এলাকা/ছবি গুগল স্ট্রিট ভিউ

রাজধানীর বনশ্রীতে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে ট্রাকের ধাক্কায় সুমন কাজী (৩৫) নামের এক মোটরসাইকেল হার্ডওয়্যার ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে রাত পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের মামা শাহাদাত হোসেন বলেন, আমার ভাগ্নে হার্ডওয়্যার ব্যবসায়ী। রাত ১১টার দিকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে বনশ্রীর আইডিয়াল স্কুল এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।

তিনি আরও বলেন, আমার ভাগ্নের গ্রামে বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বড় দুলাই এলাকায়। বাবার নাম কাজী হাবিবুর রহমান। ঢাকায় উত্তর বাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।