গোপালগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১১:৩৩ এএম, ১১ নভেম্বর ২০১৭

গোপালগঞ্জে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কাশিয়ানী হর্টিকালচার সেন্টার আয়োজিত তাদের হলরুমে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহা-পরিচালক মো. আব্দুল আজিজ।

কৃষি সম্প্রসারণ বিভাগের ফরিদপুরের আঞ্চলিক সহকারী পরিচালক কিংকর চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ সফিকুল ইসলাম, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী, কাশিয়ানী হর্টিকালচারের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

‘ভিয়েতনামী খাটো জাতের নারিকেল চারা চাষ কৌশল ও ফলের সংগ্রহত্তোর ব্যবস্থপনা’ শীর্ষক এ প্রশিক্ষণে ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি হর্টিকালচার সেন্টার চত্বরে একটি ভিায়েতনামী নারিকেলের চারা রোপণ ও প্রশিক্ষণার্থীদের মধ্যে নারিকেলের চারা বিতরণ করেন।

এস এম হুমায়ূন কবীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।