ফতুল্লায় ৩ ফার্মেসিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১২ নভেম্বর ২০১৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবুমার্কেট এলাকায় ওষুধের ফার্মেসিতে অভিযান চালিয়ে তিনটি দোকানকে ৯৫ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী ও মৌসুমী মান্নানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। পরে রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী জানান, মেয়াদোত্তীর্ণ বেবি ফুড এবং অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির অভিযোগে শিবুমার্কেট এলাকার তিনটি ফার্মেসিকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে সেতু মেডিকেল কর্নারকে ৪০ হাজার, হিমেল মেডিকেল কর্নারকে ৫০ হাজার ও বিসমিল্লাহ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।