‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে স্মার্ট কার্ড ভূমিকা রাখবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৩ নভেম্বর ২০১৭

একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে স্মার্ট কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, স্মাট কার্ড জাতীয় পরিচয়পত্র দেখে প্রকৃত ভোটার চিহ্নিত করা যাবে সহজেই এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই স্মার্টকার্ড সহায়ক ভূমিকা পালন করবে।

সোমবার দুপুরে কুমিল্লা টাউন হল বীরচন্দ্র নগর মিললনায়তনে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ২ লাখ ৭ হাজার ৫৫৬ জন ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন কমিশনার এসব কথা বলেন। এ সময় অন্যান্যের সাথে স্মাট কার্ড গ্রহণ করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমিল্লার সন্তান আসিফ আকবর।

নির্বাচন কমিশনার বলেন, স্মাট কার্ড পরিচয়পত্রটি মাঠে-ঘাটে যেন নকল করতে না পারে সেদিক লক্ষ্য রেখেই তৈরি করা হয়েছে। কার্ডের মধ্যে কোনো অস্বচ্ছতা বা কোনো প্রকার দুর্বলতা নেই।

কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এস এম এজহারুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন ও কুমিল্লা জেলা নির্বাচন কমিশনার মো. খোরশেদ আলম।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আমির আলী, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহমেদ বাবুল, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম, কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ও হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ প্রমুখ।

এ বছর কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ২ লাখ ৭ হাজার ৫৫৬ জন ভোটারের মাঝে ডিজিটাল ভোটার আইডি কার্ড (স্মার্ট জাতীয় পরিচয়) বিতরণ করা হবে। আগামী ১৫ নভেম্বর থেকে বিতরণের কাজ শুরু হয়ে শেষ হবে আগামী বছরের ১৫ মার্চ।

মো. কামাল উদ্দিন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।