নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমিরসহ আটক ১৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ১৭ নভেম্বর ২০১৭

নাশকতার পরিকল্পনার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমিরসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের হাজীগঞ্জের পেপার মিল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ জিহাদী বই, লিফলেট ও ব্যানার জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- আটকরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা মইন উদ্দিন আহম্মেদ, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম, বশিরুল হক, সাইফুদ্দিন, আব্দুল হাই, অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, শাহাবুদ্দিন, নাসির উদ্দিন, জাকির হোসেন, কফিল উদ্দিন, শহিদ, জাকির হোসেন এবং জামাল উদ্দিন।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগর জামায়াতের আমিরসহ ১৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, লিফলেট ও ব্যানার জব্দ করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাববাদ করা হচ্ছে বলে তিনি জানান।

শাহাদাত হোসেন/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।