ডিভাইসসহ ধরা খাওয়া ৭ পরীক্ষার্থীর কারাদণ্ড
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ পরীক্ষা দেয়ায় ভ্রাম্যমাণ আদালত ৭ জন শিক্ষার্থীর ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, বরিশালের উজিরপুরের আবদুল কুদ্দুসের ছেলে তানভীর, যশোরের বাঘার পাড়ার শামসুল হকের ছেলে জয় ইনামূল ও শান্তর ছেলে সৌরভ, মাদারীপুরের রাজৈরের শহিদুল হক মাতুব্বরের ছেলে পলাশ মাতুব্বর, ময়মনসিংহের গফরগাঁওয়ের মো. শাহজাহানের ছেলে ইকবাল, ঢাকার কেরানীগঞ্জের আব্দুল মালেকের ছেলে মো. কাওসার, কুড়িগ্রামের কাঠালবাড়ীর আয়ুব আলীর ছেলে উৎস।
পরীক্ষার হলে এসব পরীক্ষার্থীদের দেহ তল্লাসি করে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন তাদের ২০ দিনের কারাদণ্ডাদেশ দেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ৫টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এস এম হুমায়ূন কবীর/এমএএস/এমএস