আদমজীতে পোশাক কারখানায় আগুন, আহত ১৫

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৯ নভেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে রফতানিমুখী পোশাক তৈরি কারখানা অনন্ত এ্যাপারেল লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজিগঞ্জ ও আদমজী ইপিজেডের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়। তবে আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ১৫ শ্রমিক আহত হয়েছেন। রোববার দুুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, অনন্ত এ্যাপারেল লিমিটেড কারখানার স্টোর রুমে ওয়েল্ডিংয়ের কাজ করছিল শ্রমিকরা।

এ সময় ওয়েল্ডিংয়ের আগুন পরিত্যক্ত মালামালের ওপর পড়লে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে হাজিগঞ্জ ও আদমজী ইপিজেড থেকে ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনের ঘটনাটি বড় নয়। আগুনে ৭-৮ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। আগুন আতঙ্কে নামতে গিয়ে ১২-১৫ জন শ্রমিক আহত হয়েছেন। এদেরকে নারায়ণগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হোসেন চিশতী সিপলু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।