আম্মু-আম্মু বলে কাঁদছে শিশুটি!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৯ নভেম্বর ২০১৭

ছেলেটি দেখতে খুব সুন্দর। নিজের নাম-পরিচয় কিছুই বলতে পারে না সে। শুধু আম্মু-আম্মু বলে কান্নাকাটি করছে। তাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়ে পুলিশের হেফাজতে রেখেছেন স্থানীয়রা। ছেলেটির বয়স আনুমানিক ৩ বছর।

রোববার নাম-পরিচয়হীন শিশুটিকে ফতুল্লা মডেল থানা পুলিশের হেফাজতে রাখা হয়। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফতুল্লার পাগলা রেলস্টেশন এলাকায় শিশুটি কান্না করছিল। এমন সময় স্থানীয় লোকজন শিশুটিকে কুড়িয়ে পেয়ে বিভিন্ন স্থানে নিয়ে শিশুটির পরিচয় খোঁজার চেষ্টা করে। শিশুর পরিচয় না পেয়ে থানা পুলিশের হাতে পৌঁছে দেয়।

তিনি আরও জানান, ছেলেটির বয়স আনুমানিক ৩ বছর হবে। সে তার নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারে না। শুধু আম্মু-আম্মু বলে কান্নাকাটি করছে। ছেলেটি বর্তমানে ফতুল্লা মডেল থানার হেফাজতে আছে।

কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির পরিচয় জানলে জরুরি ভিত্তিতে ফতুল্লা মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেন ওসি। প্রয়োজনে এই মোবাইল নম্বরে (০১৯৪৮-২৫৬৫৭৯, ০১৭১৩৩৭৩৩৪৬।) যোগাযোগ করুন।

শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।