সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের খংসারদি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বৈদ্যেরবাজার ইউনিয়নের দামাদরদী গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে মো. ইসলাম (৩২) ও একই ইউনিয়নের মামরকপুর গ্রামের গাজী মতিনের ছেলে সিদ্দিকুর রহমান সাগর (২৮)।
সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তানভীর আহমেদ জানান, রাতে বৈদ্যেরবাজার ইউনিয়নের খংসারদি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুইজন গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাহাদাত হোসের/আরএআর/জেআইএম