ফতুল্লায় দু’জনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:২৮ এএম, ২৪ নভেম্বর ২০১৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শ্রীকান্ত দাস (২২) নামে এক শ্রমিক ও শিল্পী আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ফতুল্লার পাগলা এলাকা থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত শ্রমিক শ্রীকান্ত পাগলা এলাকায় বালুরঘাটে কাজ করার সময় ভেকুর নিচে চাপা পড়ে মারা যান আর গৃহবধূ শিল্পী ঋণের চাপে বিষপানে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

শ্রীকান্ত দাস হবিগঞ্জ জেলার বালিয়ারচর বসন্তপুর গ্রামের বাসিন্দা ভগীরথ দাসের ছেলে। তিনি পাগলা রেলস্টেশন চৌধুরীবাড়ি এলাকায় ভাড়া থেকে রশিদের বালুরঘাটে কাজ করতেন। আর শিল্পী আক্তার কুতুবপুর ইউনিয়নের পাগলা নয়ামাটি মুসলিমপাড়া এলাকার শাহজাহান ড্রাইভারের স্ত্রী।

শাহাদাত হোসেন/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।