নিখোঁজের ৫ দিন পর নদীতে ব্যবসায়ীর মরদেহ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:০৯ এএম, ২৬ নভেম্বর ২০১৭
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগড়পাড়া এলাকার বালু নদী থেকে নিখোঁজের ৫ দিন পর মাসুদ রানা (৪৭) নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। মাসুদ রানা উপজেলার মাঝিনা এলাকার মৃত আব্দুল বাসেক বেপারীর ছেলে।

মাসুদ রানার পরিবারের সদস্যরা জানান, গত ২২ নভেম্বর বুধবার রাতে মাসুদ রানার কাছে একটি ফোন আসে। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মাসুদ রানাকে পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহাম্মেদ জানান, সকালে নগড়পাড়া এলাকার বালু নদীতে ব্যবসায়ী মাসুদ রানার মরদেহ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মীর আব্দুল আলীম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।