সোনারগাঁয়ে ৬ ফার্মেসিকে জরিমানা, ভুয়া ডাক্তার আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৬টি ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ভুয়া ডাক্তারকে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহল আমিন রিমনের নেতৃত্বে আদালত পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ওষুধ তদারকি কর্মকর্তা ফখরুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহল আমিন রিমন জানান, সরকারি আইন অমান্য করে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোগরাপাড়া চৌরাস্তার এলাকার ভূঁইয়া ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা, বাবার দোয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা, ভাই ভাই ফার্মেসিকে ১ হাজার টাকা, অভি ফার্মেসিকে ১ হাজার টাকা, হুমাইয়া ফার্মেসিকে ১ হাজার টাকা ও জামান মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জামান ফার্মেসি থেকে জানে আলম নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করে ছেড়ে দেয়া হয়েছে।
শাহাদাত হোসেন/এএম/আইআই