সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৭

কুমিল্লায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে নজরুল ইসলাম নান্নু (৬৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। বুধবার বিকেলে জেলার মুুরাদনগর উপজেলার উপজেলার কামাল্লা ইউপির নেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধ একই গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নেয়ামতপুর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আবদুল করিমের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল।

বিকেল সোয়া ৫টার দিকে বাড়ির পাশে একটি চা স্টলে উভয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে করিম ও তার স্ত্রী নাছিমা বেগম বৃদ্ধ নজরুলকে মারধর করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।

এতে মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পথে তার মৃত্যু হয়।

মুরাদনগর থানা পুলিশের ওসি বদিউজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।