হাসপাতালের বাথরুমে ব্যবসায়ীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৭

কুমিল্লার নগরীর একটি প্রাইভেট হাসপাতালের বাথরুম থেকে আব্দুল সালাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে কুমিল্লার সিডি প্যাথ অ্যান্ড হসপিটাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল সালাম আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।

নিহতের স্ত্রী সোমা আক্তার জানান, গত মঙ্গলবার দুপুরে কুমিল্লা সিডি প্যাথ অ্যান্ড হসপিটালে ডাক্তার দেখাতে যান তার স্বামী আব্দুল সালাম। দুপুর সোয়া ২টার দিকে সর্বশেষ স্বামীর সঙ্গে তার মোবাইলে কথা হয়। তখন তার স্বামী তাকে জানিয়েছিলেন রিপোর্টের জন্য তিনি অপেক্ষা করছেন। কিন্তু পরবর্তীতে বিকেল ৩টা থেকে তাকে আর মোবাইল ফোনে পাওয়া যায়নি। ওই দিন সন্ধ্যায় হাসপাতালে গিয়ে স্বামীর খোঁজ করে কোনো সন্ধান না পেয়ে বুধবার সকালে এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এ বিষয়ে সিডি প্যাথ অ্যান্ড হাসপিটাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল থেকে হাসপাতালের ২য় তলার একটি বাথরুমের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে দুপুরের দিকে পুলিশকে খবর দেয়া হয়।

কুমিল্লা কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) সালাহ উদ্দিন বলেন, হাসপাতালের বাথরুমে গিয়ে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ ভেতর থেকে বাথরুমের দরজা বন্ধ ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।