ফতুল্লায় কলেজছাত্রীসহ দুইজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:১১ এএম, ০৮ ডিসেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক ঘটনায় এক কলেজছাত্রীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- ফতুল্লার তল্লার মডেল গার্মেন্টস সংলগ্ন মিস্টার মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত রায়হান মল্লিকের মেয়ে হীরা মনি মল্লিক (২৩) এবং ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জের মজিবুর রহমান কন্ট্রাকটারের বাড়ির ভাড়াটিয়া মৃত জুলমত আলী খার ছেলে আজিজ খা (৪০)। এর মধ্যে হীরা মনি মল্লিক নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বিবিএ’র ছাত্রী ছিলেন। আর আজিজ খা পঞ্চবটি এশিয়া বেকারির শ্রমিক।

ফতুল্লা মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে কলেজছাত্রী হীরা মনি মল্লিক এবং বেকারি শ্রমিক আজিজ খা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।