নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেটে আগুন, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৬ এএম, ১০ ডিসেম্বর ২০১৭

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেটের ১০ তলায় ইউসিবি ব্যাংকের কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ব্যাংকের সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। এসময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যসহ ৪-৫ জন আহত হয়েছেন।

রোববার ভোরে শহরের সদর থানা সংলগ্ন সিটি কর্পোরেশন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাংকের নিহত সিকিউরিটি গার্ড সেলিমের (৫০) মরদেহ উদ্ধার করে মর্গে ও আহত ফায়ার সার্ভিসের কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহাদাৎ হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।