পেটের ভেতর ১৩০০ পিস ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হেলালকে (২২) গ্রেফতার করে পেটের ভেতর থেকে ১৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে ডিবি পুলিশ। গ্রেফতার হেলাল হেলাল চট্টগ্রাম সাতকানিয়া থানার ডিরাগিরি এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ি এলাকায় বসবাস করেন।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) টুটুল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ি এলাকায় অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী হেলালকে সন্দেহ হলে তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার পেটে ২৬টি প্যাকেটে ৫০টি করে ১৩০০ পিস ইয়াবা রয়েছে। পরে তাকে ডিবি অফিসে নিয়ে বাথরুম করালে তার পেট থেকে ইয়াবাগুলো বের হয়।

তিনি আরও জানান, হেলাল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে পেটের ভেতর ঢুকিয়ে ইয়াবা পাচার করা তার একটি কৌশল। দীর্ঘদিন ধরে হেলাল এভাবে মাদক বিক্রি করে আসছেন।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।