সিদ্ধিরগঞ্জে পন্টুন ডুবি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:২৫ এএম, ১৭ ডিসেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ল্যান্ডিং স্টেশনের একটি পন্টুন ডুবে গেছে। রোববার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করছেন শ্রমিকরা।

দুর্ঘটনাস্থলে ডুবরি দলকে খবর দিয়েছে পুলিশ। ল্যান্ডিং স্টেশনটি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। তারা এটি ইজারা দিয়েছে বলে জানা গেছে।

সকালে এমভি খাজা বাবা ফরিদপুরী নামক একটি জাহাজ থেকে গমের বস্তা নামিয়ে ট্রাকে তোলার সময় জেটিতে থাকা আনুমানিক ৫০ জন শ্রমিক নিয়ে ওই পল্টুনটি ডুবে যায়। অতিরিক্ত ভারের কারণে জেটিটি ডুবে গেছে বলে জানিয়েছেন লোড-আনলোড করা লেবার শ্রমিকরা।

প্রতিদিন এ স্টেশনে মুরাদ, মোশারফ ও রনি নামক তিনজন লেবার সর্দারের অধীনে দেড় থেকে পৌনে ২ শতাধিক লেবার লোড-আনলোডের কাজ করে থাকে। প্রতিদিনের ন্যায় রোববার ভোর থেকে ওই জাহাজ থেকে ট্রাকে লোড-আনলোড করছিল প্রায় দেড় শতাধিক শ্রমিক।

এ দুর্ঘটনায় অনেক শ্রমিক তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে বলে ধারণা লেবার, শ্রমিক ও সর্দারদের।

তবে ডুবুরি না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না বলে জানিয়েছেন ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবু বক্কর।

হোসেন চিশতী সিপলু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।