কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাইভেটকারে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৮ ডিসেম্বর ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।

নাওজোর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, প্রাইভেটকারটিকে পেছন থেকে কাভার্ডভ্যানটি ধাক্কা দিলে হঠাৎ করে কারটিতে আগুন ধরে যায়। এসময় সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে প্রাইভেটকারের সংঘর্ষ হলে আগুন ওই বাস এবং কাভার্ড ভ্যানে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি তিনটি সরিয়ে দেয়। এ দুর্ঘটনার ফলে ওই সড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।