কাপাসিয়ার জঙ্গলে যুবকের মাথাবিহীন মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৫৬ এএম, ২০ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে কাপাসিয়া উপজেলার তরুণ পশ্চিমপাড়া খালেকেরটেক নামক এলাকার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাপাসিয়া থানা পুলিশের ইন্সপেক্টর (অপারেশন) মো. মনিরুজ্জামান খান জানান, স্থানীয়রা খালেকেরটেক জঙ্গলে মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। নিহত যুবকের পরনে কালো রংয়ের গেবাডিং প্যান্ট, কালো ফুল হাতা গেঞ্জি ও হলুদ-সাদা সোয়েটার, কালো জুতা এবং হাতে অ্যাশ কালারের হাত মোজা রয়েছে।

তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার মাথার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।