ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে ১৫ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:০৭ এএম, ২৯ ডিসেম্বর ২০১৭

ঢাকা-নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ সড়কের দীর্ঘ ১৫ কিলোমিটার রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার যানবাহন আটকে জনসাধারণসহ বিভিন্ন পরিবহনের চালকরা চরম দুর্ভোগে পড়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দৃশ্য দেখা যায়।

শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের কাশিপুরে একটি ট্রাক বিকল হয়ে যাওয়ার পর রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে আটকে ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়কের যান চলাচলও বন্ধ হয়ে যায়। এতে দুটি সড়কের প্রায় ১৫ কিলোমিটার রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটে পঞ্চবটি থেকে মুক্তারপুর, পোস্তখোলা ও চাষাড়া পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

বগুড়ার শেরপুর থেকে আসা ট্রাকচালক বকুল বলেন, ভোর ৪টার সময় ফতুল্লার পঞ্চবটি এসে আটকা পড়েছি। কোথাও যেতে পারছি না। রাস্তায় ট্রাফিক পুলিশকে কাজ করতেও দেখা যাচ্ছে না।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর (টিআই) শরফুদ্দিন জানান, বিকল হওয়া গাড়ি সরাতে রেকার পাঠানো হয়েছে। বিকল গাড়ি সরাতে পারলেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

শাহাদাৎ হোসেন/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।