গোপালগঞ্জে ট্রাক উল্টে সাংবাদিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১২:০৬ পিএম, ০২ জানুয়ারি ২০১৮

গোপালগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ইসমাইল শেখ (২৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। একই ঘটনায় তুহিন শেখ (২৫) নামের এক যুবক আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাংবাদিক ইসমাইল শেখ বেদগ্রাম এলাকার মান্নু শেখের ছেলে ও একটি আঞ্চলিক পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, নিহত সাংবাদিক ইসমাইল কয়েকজনের সঙ্গে বেদগ্রাম এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক ওই স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাকের নিচে চাপা পড়ে সাংবাদিক ইসমাইল ঘটনাস্থলে নিহত হন।

এসময় তুহিন শেখ আহত হন। পরে এলাকার লোকজন হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহত তুহিনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।