সোনারগাঁয়ে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অজ্ঞাত পরিচয় (১২) এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজের পূর্বপাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের গলায় আঘাতের চিহ্ন এবং মুখে কচটেপ পেঁচানো ছিল। পরনে ছিল আকাশি রঙের সালোয়ার কামিজ।

সোনারগাঁ থানার পরিদর্শক (অপারেশন) জব্বার জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজের পূর্বপাশে সকালে এলাকাবাসী বস্তাবন্দি একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে হাত-পা বাঁধা ও মুখে কচটেপ লাগানো এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দি করে ফেলে রেখে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।