সোনারগাঁয়ে অস্ত্রের মুখে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতদের বাধা দেয়ায় বাড়ির কর্তা ব্যবসায়ী কামাল হোসেন কুপিয়ে আহত করেছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর পশ্চিমপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটেছে। তবে শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের বাড়িতে বৃহস্পতিবার রাত ২টার দিকে ১৫/২০ জনের মুখোশধারী একটি ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি থেকে ২ ভরি স্বর্ণ, ৪টি মুঠোফোন ও নগদ টাকাসহ চার লাখ টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতদের বাধা দেয়ার চেষ্টা করলে তারা কামাল হোসেনকে কুপিয়ে জখম করে পালিযে যায়। পরে ডাকাতরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন এসে কামালকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

সোনারগাঁ থানা পুলিশের ওসি মোরশেদ আলম পিপিএম জানান, ডাকাতির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। আর ব্যবসায়ী কামাল হোসেন মামলা দায়ের করলে তা গ্রহণ করে অভিযান শুরু করা হবে।

শাহাদাত/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।