ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার জট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:১৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮
ছবি-ফাইল

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকলেও সকাল সাড়ে ৮টার পর থেকে ধীরগতিতে যানবাহন চলছে। দাউদকান্দির ইলিয়টগঞ্জ সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত এই যানজট বিস্তৃত হয়েছে।

ঢাকাগামী কাভার্ড ভ্যানের চালক বাদল মিয়া বলেন, সকাল ৬টার মধ্যে ঢাকায় পৌঁছাতে না পারায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাঁচপুরের আগে মহাসড়কে বসে থাকতে হবে। কারণ ট্রাফিক পুলিশ বিভাগের পক্ষ থেকে সকাল ৬টার পর সন্ধ্যার আগ পর্যন্ত ঢাকায় কাভার্ড ভ্যানের মতো যান প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের অংশে দুই লেনের সংস্কারকাজ চলছে। এতে সোমবার সন্ধ্যা ৬টা থেকে এই যানজটের সৃষ্টি। ধীরে ধীরে এর দৈর্ঘ্য ৪০ কিলোমিটারে পৌঁছে। যানজট কাটানোর চেষ্টা চলছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।