মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৩ মার্চ ২০২৬
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান/ ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর তিনি হাসপাতালে যান। এরপর তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য তথ্য জানা গেছে।

আরও পড়ুন
হাসপাতালে মির্জা আব্বাস 
অসুস্থ মির্জা আব্বাসকে সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে 

বর্তমানে মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে আজ সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে।

এর আগে, গত বুধবার ইফতারির সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কেএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।