টেকনাফে চালবোঝাই ট্রলারডুবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরের জেটিঘাট এলাকায় আমদানিকৃত প্রায় ৯০০ বস্তা চাল নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে, ট্রলার ডুবে যাওয়ায় চাল ব্যবসায়ী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত বাণিজ্যের আওতায় মিয়ানমারের মংডু শহর থেকে ১২০০ বস্তা চাল নিয়ে একটি ট্রলার টেকনাফ স্থল বন্দরে এসে নোঙর করে।

২৩০ বস্তা চাল খালাসের পর রাত ১১টার দিকে হঠাৎ করে চালবোঝাই ট্রলারটি ডুবে যায়। তখনো ওই ট্রলারে ৮৭০ বস্তা চাল ছিল। সেই চাল নিয়ে ট্রলারটি ডুবে যায়।

টেকনাফ স্থল বন্দরে নিয়োজিত শ্রমিক মাঝি ফয়েজুর রহমান জানান, মঙ্গলবার রাতে বন্দরের জেটিঘাটে আমদানিকৃত চালবোঝাই ট্রলার থেকে চাল খালাসের সময় ট্রলারটি ডুবে যায়। ট্রলারে ৮৭০ বস্তা চাল ছিল।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।