৩ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফের সাগর থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবাসহ ৬ মিয়ানমার নাগরিকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ পূর্বদিকের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, কোস্ট গার্ড পূর্বজোনের স্টেশন কমান্ডার লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডলের নেতৃত্বে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে একটি ফিশিং বোট জব্দ করে।
বোটটি থেকে ৩ লাখ পিস ইয়াবা, ৩টি ক্রিজসহ ছয়জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।
তবে আটক মিয়ানমার নাগরিকদের নাম-ঠিকানা কিছুই জানায়নি কোস্টগার্ড। জব্দকৃত ইয়াবাসহ মিয়ানমারের নাগরিকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।
সায়ীদ আলমগীর/এএম/এমএস