যশোর মহিলা পরিষদের সভাপতি আফরোজা সম্পাদক তন্দ্রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১০ মার্চ ২০১৮

যশোর জেলা মহিলা পরিষদের দশম সম্মেলনে আফরোজ শিরিনকে সভাপতি ও তন্দ্রা ভট্টাচার্য্যকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকালে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও সংগঠন পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় সম্মেলন। এরপর বেলুন, ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী ডা. ফৌজিয়া মোসলেম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সভাপতি অধ্যাপকা সুরাইয়া শরীফ। স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য।

শুভেচ্ছা বক্তব্য দেন প্রবীণ আইনজীবী কাজী আব্দুস শহীদ লাল, জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, অধ্যাপক সন্তোষ হালদার, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, দৈনিক প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুল, কেন্দ্রীয় মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক সালমা বেগম, সদস্য হাবিবা শেফা, তৃণমূল নারী তৃপ্তি রাণী, আদিবাসী নারী সোমা সমাদ্দার প্রমুখ।

মিলন রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।