কুমিল্লার ৪ ইউপিতে আ.লীগের জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৯ মার্চ ২০১৮

কুমিল্লায় চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল করিম (নৌকা) ৭ হাজার ১৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বরুড়া উপজেলার তিনটি ইউনিয়নেও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- শীলমুড়ি দক্ষিণ ইউনিয়নে মোহাম্মদ ফারুক হোসেন ভূঁইয়া, শিলমুড়ি উত্তর ইউনিয়নে আবু ইসহাক, খোশবাস দক্ষিণ ইউনিয়নে আবদুর রব। এই তিনটি ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থীরা দুপুর ১২টার দিকে ভোট বর্জন করেন।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।