ভোলায় ঝড়ের কবলে পাথর বোঝাই ২টি জাহাজডুবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:২১ পিএম, ৩১ মার্চ ২০১৮

ভোলার পূর্ব ইলিশায় সওজ বিভাগের রাস্তার কাজের জন্য আসা অর্ধ কোটি টাকার পাথরসহ দু’টি জাহাজ ডুবি গেছে। শনিবার বিকেলে ইলিশা ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেট থেকে আসা এমভি-রাইফা এবং এমভি সাদিয়া নামে দুটি পাথর ভর্তি জাহাজ ভোলার ইলিশা ফেরিঘাট নোঙর করা অবস্থায় থাকে। জাহাজগুলোতে ভোলার সওজ বিভাগের ইলিশার রাস্তার কাজের জন্য পাথর আনা হয়।

স্থানীয় ব্যবসায়ী আনোয়ার জানান, মেসার্স শহিদ ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এসব পাথর নিয়ে আসে। জাহাজ দুটিতে ৫০ লাখ টাকার পাথর ছিল বলে জানা যায়। দুটি জাহাজের মধ্যে এমবি রাইফা নামে জাহাজটি পাওয়া গেলেও এমবি সাদিয়ার খোঁজ পাওয়া যায়নি।

জাহাজ দুটি উদ্ধারের জন্য তৎপরতা চলছে এবং অপরটি সন্ধানের জন্য ডুবুরি নামিয়ে উদ্ধারের কাজ অব্যাহত আছে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, আজ সকালে ভোলায় বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ো হাওয়ার কারণেই এই জাহাজ দুটি তলিয়ে যায়।

এ ব্যাপারে ভোলা থানায় নিখোঁজ জাহাজের জন্য সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে।

আদিল হোসেন তপু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।