সোনারগাঁয়ে ৩০ লাখ টাকা মূল্যের চোরাই কাঠ উদ্ধার


প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৭ জুলাই ২০১৫
ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় ৩০ লাখ টাকা মূল্যের চেরাই কাঠ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে সোনারগাঁ উপজেলা বন বিভাগের কর্মকর্তারা চেক পোস্ট বসিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের সেগুন কাঠ বোঝই একটি কাভার্ডভ্যানসহ চাঁনমিয়া নামের একজনকে আটক করে।

এ ঘটনায় বন বিভাগের চেকপোস্ট স্টেশন অফিসার মনিরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরে সোমবার দুপুরে আটক চাঁন মিয়াকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
 
সোনারগাঁ বন বিভাগের স্টেশন অফিসার মাহবুবুর রহমান জাগো নিউজকে জানান, চোরাই চক্রের সদস্যরা অবৈধভাবে কাঠ পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানসহ (ঢাকা মেট্রো ট- ১৮-৬৫৬১) চাঁন মিয়া নামের একজনকে করা হয়।  
 
মো.শাহাদাৎ হোসেন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।