১৩ লাখ টাকার নকল চুলের টুপি জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৭ এপ্রিল ২০১৮

বেনাপোল চেকপোস্টের নোম্যান্স ল্যান্ড থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ নকল চুলের তৈরি টুপি জব্দ করেছে বিজিবি সদস্যরা। শনিবার সকাল ৯টার দিকে পরিত্যক্ত একটি ব্যাগের মধ্যে থেকে এসব টুপি উদ্ধার করা হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় চলচ্চিত্র এবং টাক মাথায় ব্যবহারযোগ্য বিপুল পরিমাণ নকল চুলের তৈরি টুপি ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চেকপোস্ট নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেয়। কিছু সময় পর একটি গাছের নিচে কালো রঙের ব্যাগ দেখতে পান।

এ সময় ভারতগামী পাসপোর্টযাত্রীদের মধ্য থেকে ওই ব্যাগের মালিকানা খোঁজ করে কাউকে না পেয়ে ব্যাগটি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ৫১৫ পিস চুলের টুপি পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। জব্দকৃত টুপি বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেয়া হয়েছে বলে জানান সুবেদার আব্দুল ওয়াহাব।

জামাল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।