যশোর হাসপাতাল চত্বরে নারীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৮ এপ্রিল ২০১৮
ছবি-ফাইল

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ওভার ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে হাসপাতাল মর্গের ডোম গোবিন্দ পুলিশের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে মর্গে নিয়ে যান। মৃত নারীর পরনে ছিলো লাল-সাদা ম্যাক্সি ও লাল ওড়না।

হাসপাতালের মূল ফটকের সামনে চায়ের দোকানদার মফিজুর রহমান জানান, গত ৩-৪ দিন আগে থেকে হাসপাতালের ওভার ব্রিজের নিচে এক অজ্ঞাত নারীকে বসে থাকতে দেখা যায়। মাঝে মাঝে তিনি চায়ের দোকানের সামনে দিয়ে ঘোরাঘুরি করতেন। শনিবার সন্ধ্যা থেকে তাকে আর দেখা যায়নি।

হাসপাতালে নবনিযুক্ত তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু বলেন, তিনি ঘটনা শুনেই পুলিশকে খবর দিয়েছেন।

যশোর কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করি। এছাড়া নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

মিলন রহমান/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।