কক্সবাজারে চোরাই সিএনজিসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১০ এপ্রিল ২০১৮

কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার থেকে সিএনজি চোর সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিএনজিসহ তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, চকরিয়া উপজেলার উত্তর মেধাকচ্ছপিয়ার মো. সৈয়দের ছেলে মো. আবদুল গফুর (২৪), কামারপাড়ার মৃত একরাম মিয়ার ছেলে মো. সাইফুল (৩৫), সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরাণিয়াপাড়ার মৃত দুলা মিয়ার ছেলে মীর কাশেম (৩৫) এবং চট্টগ্রাম জেলা চন্দনাইশ উপজেলার রাউজান গ্রামের নুরুল হকের ছেলে মো. এনাম (১৮)।

র‌্যাব জানায়, সিএনজি চোরের দলটি কালুরঘাট থেকে একটি সিএনজি চুরি করে। পরে সেটি বিক্রির জন্য কক্সবাজার নিয়ে আসে। সেখান থেকেই র‌্যাব তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, তাদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় সিএনজি চুরির মামলা রয়েছে। তাদেরকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।