শার্শায় ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ৭

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১২ এপ্রিল ২০১৮

বেনাপোলে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ সাতজন আহত হয়েছেন। এতে প্রায় আধা ঘণ্টা বেনাপোল-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

আহতরা হলেন, বেনাপোলের গাজিপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে কাভার্ডভ্যান চালক ইমরান (১৮), শার্শার শিবচন্দ্রপুরের সুবহানের ছেলে আসাদুজ্জামান (৩৫), শাহাদতের ছেলে তহিদ (৩৫), দেলবারের ছেলে আক্তার (৩০), যাদবপুরের আ. হাইয়ের ছেলে মনি (৩০), দক্ষিণ বুরুজবাগানের মতলেবের ছেলে সাহিদ (৩০) ও ঝিকরগাছার নুর ইসলামের ছেলে আব্দুল লতিফ(৩০)।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলিটন মিয়া বলেন, যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছীতে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ইটবোঝাই একটি ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে কাভার্ডভ্যান চালক ইমরানসহ সাতজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় মহাসড়কে সাময়িক গাড়ি চলাচল বন্ধ ছিল। সংবাদ শুনে ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে গাড়ি উদ্ধার করা হলেও নাভারণ ব্রিকফিল্ডের ট্রাক ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়।

মোঃ জামাল হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।