টেকনাফে সাড়ে ৫ লাখ ইয়াবা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের সাবেক খোনকার পাড়া থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান ট্রলার যোগে এপারে এনে পাচারের জন্য মজুদ করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভের পাশের সৈকত এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই এসব জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাগুলোর মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।