নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:১১ পিএম, ০১ মে ২০১৮

নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) শরফুদ্দিন জানান, শহরের মিশনপাড়া এলাকায় জামায়াত-শিবিরের একটি দল সঙ্গবদ্ধভাবে রাস্তায় অবস্থান করে মিছিলের নামে নাশকতার পরিকল্পনা করছিল- এমন একটি তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন এলাকা হতে এসে নাশকতার চেষ্টার পরিকল্পনা করছিল। আটকদের নাম ঠিকানা নিয়ে তাদের পরিকল্পনার উদ্দেশ্য কি তা খতিয়ে দেখা হচ্ছে এবং আটকদের যাচাই-বাছাই করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।