সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০২ মে ২০১৮

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সিরাজুল হক বিএ নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার বিকেলে উখিয়ায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত সিরাজুল হক জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

জেলা বিএনপির পক্ষে এক শোক বিবৃতিতে তারা বলেন, সিরাজুল হক বিএ বিএনপির একজন অভিভাবক ও একনিষ্ঠ মানুষ ছিলেন। তার মৃত্যুতে বিএনপি একজন অভিভাবক হারালো।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।