দৌলতদিয়ায় দুর্ঘটনা

নদীর ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে বাসটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২৫ মার্চ ২০২৬
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে একটি বাস/ছবি সংগৃহীত

ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে গেছে। বাসটি নদীর ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৫ মার্চ) রাতে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস। এর আগে বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, গোয়ালন্দ ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। এছাড়া ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, স্থানীয় ও বেঁচে যাওয়া বাসের আরোহীদের ভাষ্যমতে, বাস থেকে ৫ থেকে ৭ জন যাত্রী শুরুতেই বের হতে পেরেছেন।

ফায়ার সার্ভিস কর্তৃক পানির নিচে বাস শনাক্ত করা গেছে। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী যান ‘হামজা’র সহযোগিতায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।

কেআর/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।