শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় : ৬ জনকে জেল-জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১১ মে ২০১৮

গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ছয় পরীক্ষার্থীকে জেল-জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহসিন উদ্দিন এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- শংকর দাস, শিউলি মজুমদার, কনা মল্লিক, হামিদা আক্তার. মিম বালা ও তনুজা বিশ্বাস। এর মধ্যে শংকর দাসকে সাত দিনের কারাদণ্ড এবং বাকি প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এদের বাড়ি গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে।

Gopalganj2

জানা গেছে, শুক্রবার সকালে গোপালগঞ্জ জেলায় প্রাথমিক বিদ্যালয়ের ২০০টি সহকারী শিক্ষক পদের বিপরীতে ২১টি কেন্দ্রে ১৪ হাজার ২০ জন পরীক্ষার্থী অংশ নেন। স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিয়োগ পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগে শংকর দাস, শিউলি মজুমদার, কনা মল্লিক, হামিদা আক্তার, মিম বালা ও তনুজা বিশ্বাসকে বহিষ্কার করে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহসিন উদ্দিন তাদেরকে জেল-জরিমানার আদেশ দেন। শংকর দাসকে জেল হাজতে প্রেরণ করা হলেও বাকিরা জরিমানার টাকা দিয়ে ছাড়া পান।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।