রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৫ মে ২০১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার যাত্রামুড়া ও কাঞ্চন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- যাত্রামুড়া এলাকার রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন, একই এলাকার নুরু মিয়ার ছেলে ওসমান গনি ও কাঞ্চন খাপাড়া এলাকার আরজু ব্যাপারীর ছেলে ছানাউল্লাহ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেফতাররা দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে খবর ছিল। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে রিয়াদ হোসেনকে ৩৫ পিস ইয়াবা, ওসমান গনিকে ১০২ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল এবং ছানাউল্লাহকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

মীর আব্দুল আলীম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।