গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৬ মে ২০১৮
প্রতীকী ছবি

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে নয় মাদক বিক্রেতাসহ ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসলাম খান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। অভিযানে গোপালগঞ্জ সদরে চার মাদক বিক্রেতাসহ ১৩ জন, কাশিয়ানীতে এক মাদক বিক্রেতাসহ পাঁচজন, কোটালীপাড়াতে তিন মাদক বিক্রেতাসহ ছয়জন, মুকসুদপুরে চারজন ও টুঙ্গিপাড়ায় এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।