শার্শায় ট্রাকচাপায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৮ এএম, ১০ জুন ২০১৮

যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা সড়কে যাদবপুরে ট্রাকচাপায় সুজন হোসেন (২৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন হোসেন উপজেলার যাদবপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সুজন সড়কের ফুটপাত দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। নাভারণ আনসার ক্যাম্প সংলগ্ন তুলি সিনেমা হলের সামনে পৌঁছালে পেছন দিক দিয়ে দ্রুতগামী মাটিবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নাভারনণ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক পলিটন মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।