টিফিনের টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার
শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে ২০০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে দাউদকান্দির গৌরিপুর, চান্দিনার ধেরেরা উচ্চ বিদ্যালয় ও চান্দিনা থানা প্রাঙ্গণের সামনে শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।
এ সময় কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোসা. পারুল আক্তার, চান্দিনা থানা পুলিশের ওসি মুহাম্মদ শামছুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) মো. আসাদুজ্জামান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, ডাক্তার শফিকুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মো. মহসিন মিয়া, ডা. সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়, সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া, অর্থ সম্পাদক সাইদুল হাসান, চান্দিনা শাখার সভাপতি সৌরভ মাকসুদ, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুর, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংগঠনের সদস্যরা তাদের দুই মাসের জমানো টিফিনের টাকা থেকে দেশের ২৬টি জেলায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে।
কামাল উদ্দিন/আরএআর/পিআর