রূপগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে চালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৯ জুন ২০১৮
ছবি-প্রতীকী

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাদুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের রনাগল এলাকার হারুন মিয়ার ছেলে লেগুনাচালক সোহেল ও অজ্ঞাত পরিচয় এক যাত্রী।

রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিপন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে গেলে লেগুনার চালক সোহেল মিয়া ও অজ্ঞাত পরিচয় এক যাত্রী ঘটনাস্থলেই মার যান। আর যাত্রীবাহী বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে অন্তত ১২ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।