নারায়ণগঞ্জে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর সন্ধান দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২০ জুন ২০১৮

নারায়ণগঞ্জ শহরের নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষের সন্ধানের দাবিতে জুয়েলারি দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছে স্বর্ণ ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীরা প্রবীর ঘোষের সন্ধান না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

বুধবার দুপুরে শহরের কালির বাজার এলাকায় বিক্ষোভ করে স্বর্ণ জুয়েলারি মালিক সমিতি ও স্বর্ণশিল্পের শ্রমিক সমিতি।

আন্দোলনকারীরা জানায়, গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছে শহরের কালিরবাজার এলাকার ভোলানাথ জুয়েলারির মালিক প্রবীর ঘোষ। আর প্রবীর ঘোষ নিখোঁজের ঘটনায় তার ছোট ভাই বিপ্লব ঘোষ মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গত দুদিন তার মোবাইল ফোন খোলা পাওয়া গেলেও মঙ্গলবার থেকে তা বন্ধ রয়েছে। সম্ভাব্য সব জায়গাতে তার সন্ধান করেও খুঁজে পাওয়া যায়নি। এখনও পর্যন্ত পুলিশ তার কোনো সন্ধান দিতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ নিখোঁজের ঘটনায় আমরা জিডি গ্রহণ করেছি। নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ কাজ করছে।

শাহাদাত হোসেন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।