কুমিল্লায় উপমার ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৬ জুন ২০১৮
প্রতীকী ছবি

কুমিল্লায় কলেজছাত্রী শারমিন সুলতানা উপমার (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাস্টার ভিলার একটি ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।

শারমিন ওই গ্রামের শিক্ষক মনিরুজ্জামানের মেয়ে এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ব্রাহ্মণপাড়ার মাইনুল ইসলামের ছেলে শাখাওয়াতের সঙ্গে কয়েক মাস আগে শারমিন সুলতানার বিয়ে হয়। শারমিনের শ্বশুরের পরিবার ঢাকায় থাকেন এবং তার স্বামী থাকেন চট্টগ্রামে। শারমিন তার বাবার বাড়িতে থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে মাস্টার্সে লেখাপড়া করতেন।

সোমবার গভীর রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, সকালে ওই ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কামাল উদ্দিন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।