বঙ্গবন্ধুর সমাধিতে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৭ জুন ২০১৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

এরপর সেনাবাহিনী প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সমাধি সৌধের পরির্দশন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে দুপুর ১২টায় তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।

এ সময় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।