চকরিয়ায় বন্য হাতির আক্রমণে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২৭ জুন ২০১৮
ফাইল ছবি

গরু চরাতে গিয়ে কক্সবাজারের চকরিয়ার সংরক্ষিত বনে বন্য হাতির আক্রমণে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের জঙ্গল খুটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নুরী জান্নাত (১১) ইউনিয়নের খুটাখালীর সেগুনবাগিচা ভিলেজারপাড়া এলাকার বাহাদুর হকের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানান, সকালে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে গরু চরাতে যায় নুরী। হঠাৎ একটি বন্য হাতি পেছন থেকে তাকে আক্রমণ করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও নুরীকে হাতিটি শুঁড়ে পেঁচিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মারা যায় সে।

খুটাখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ঘটনাস্থলটি পাহাড়ি জনপদ। এখানে প্রতিনিয়ত হানা দেয় বন্য হাতির পাল। মৃত নুরী জান্নাতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।